৩১ মার্চ ২০২৬

জিডিপিতে আবাসন খাতের অবদান ৭ দশমিক ৮ শতাংশ : বিবিএস

বাংলাধারা ডেস্ক »

বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৭ দশমিক ৮ বা ১.৪১৫ ট্রিলিয়ন টাকা আসে আবাসন খাত থেকে। সম্প্রতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) একটি জরিপে এ তথ্য উঠে আসে।

আবাসন খাত নিয়ে করা বিবিএস’র ওই জরিপ থেকে জানা গেছে,  বাংলাদেশে ৫৩ শতাংশেরও বেশি পরিবার এখনও কাঁচা ঘরেই বসবাস করে। যা বাংলাদেশের ধনী পরিবারগুলির সাম্প্রতিক অর্থ ও সামাজিক অবস্থান প্রকাশ করে।

আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) বিবিএস মিলনায়তনে মহাপরিচালক ডাঃ কৃষ্ণ গায়েনের সভাপতিত্বে একটি বই উদ্বোধনী অনুষ্ঠানে ,আবাসিক বাড়ি ও রিয়েল এস্টেট পরিষেবাদি ২০১৮ জরিপ শীর্ষক এই সমীক্ষা প্রকাশিত হয়।

সমীক্ষায় আরও বলা হয়েছে, দেশে এখন ৩২.৪৭ মিলিয়ন পরিবার আছে বাসার মালিকানাধীনে এবং ৪.৬২ মিলিয়ন পরিবার থাকেন ভাড়া। অর্থাৎ, ৮৫ শতাংশ মানুষের নিজের বাসা থাকলেও ১২.২১ শতাংশ মানুষের বাসা নেই। যার মধ্যে ৫৩ শতাংশ আছে কাঁচা, ৩১.৩৩ শতাংশ আছে আধাপাকা, ১০ শতাংশ আছে ৫ তলার কম ও ৪.৯ শতাংশ বহুতল (৫ তলা বা ততোধিক)।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন