চবি প্রতিনিধি »
শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্যোক্তা তৈরি এবং তাদের নিয়ে কাজ করার প্রয়াসে আন্তর্জাতিক সংগঠন ‘হাল্ট প্রাইজ’ গত ১১ সেপ্টেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ সেশনের ৫১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করেছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগে এই নতুন কমিটির ওরিয়েন্টেশন অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।
এসময় ওরিয়েন্টেশন প্রোগ্রামে উপস্থিত ছিলেন হাল্ট প্রাইজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ডিরেক্টর এবং চিফ অর্গানাইজার আব্দুল্লাহ আল মাহমুদ তাইসির, চিফ অফ স্টাফ মিস উম্মে হাফসা, অভ্যন্তরীণ বিষয়ক সহকারী পরিচালক সাইফুর রহমান রিমু, বহির্বিষয়ক সহকারী পরিচালক মো. রশিক উদ্দিন আহমেদ।
হাল্ট প্রাইজ চবি কমিটির উপদেষ্টা প্রসেনজিৎ দাসগুপ্ত বলেন, ভালো সংগঠন ক্ষমতা এবং পেশাদারিত্ব যেকোনো সাফল্যের মূল মন্ত্র। একটি সংগঠন সফলতার সাথে পরিচালনা করতে পেশাদারিত্বের তুলনা নেয়। আর যে কেউ চর্চার মাধ্যমে এই গুণগুলো আয়ত্ব করতে পারে।
বাংলাধারা/এফএস/এমআর












