১৪ মার্চ ২০২৬

মুক্তি পাচ্ছে তারকাবহুল সিনেমা ‘সাপলুডু’

বাংলাধারা ডেস্ক »

সারাদেশের ৪২টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে গোলাম সোহরাব দোদুল পরিচালিত প্রথম সিনেমা ‘সাপলুডু’।

আগামীকাল শুক্রবার (২৭ সেপ্টেম্বর) থেকে চলবে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত বছরের অন্যতম আলোচিত এ সিনেমা ।

ঢাকার স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা), সীমান্ত সম্ভার (ধানমণ্ডি), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক) এর পাশাপাশি চট্টগ্রামের সিনেপ্লেক্স সিলভার স্ক্রিনে দেখা যাবে ছবিটি।

গত বছরের ২৬ অক্টোবর থেকে শুরু হওয়া সিনেমাটির শুটিং চলেছে ৩ ডিসেম্বর পর্যন্ত। ‘সাপলুডু’তে শুভ-মিমের পাশাপাশি আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, জাহিদ হাসান, সালাহউদ্দিন লাভলু, শতাব্দী ওয়াদুদ, রুনা খান, সুষমা সরকার, মারজুক রাসেল, শাহেদ আলীসহ অনেকেই।

সিনেমাটি নির্মাণের পাশাপাশি এর গল্প ও চিত্রনাট্যও রচনা করেছেন গোলাম সোহরাব দোদুল। এটি প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া।

বাংলাধারা/এফএস/এমআর/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ