সন্দ্বীপ প্রতিনিধি »
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল’র (জামুকা) আয়োজনে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে হাজির হচ্ছেন ছাত্রছাত্রীদের সামনে।
মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল সন্দ্বীপ শাখা মহাম মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে হাজির হচ্ছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের সামনে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় সন্দ্বীপ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল’র কমান্ডার এবিএম সিদ্দিকুর রহমান’র নেতৃত্বে সন্দ্বীপের ১১ জন বীর মুক্তিযোদ্ধা উপস্থিত হন মোমেনা সেকান্দার বালিকা বিদ্যালয়ে।
মোমেনা সেকান্দার বালিকা বিদ্যালয়’র ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও মুক্তিযোদ্ধা সন্তান মোহাম্মদ তৈয়ব’র উপস্থাপনায় মুক্তিযোদ্ধাগণ বিদ্যালয়ের ছাত্রীদের সম্মুখে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট, বঙ্গবন্ধু সহ মুক্তিযুদ্ধকালীন এবং মুক্তির সংগ্রাম নিয়ে বক্তব্য ও স্মৃতিচারণ করেন। এতে বিদ্যালয়ের ছাত্রীরা মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধে তাঁদের স্মৃতি ও বঙ্গবন্ধুকে বিভিন্ন প্রশ্ন করে যাতে মুক্তিযোদ্ধাগণ উত্তর দেন।
মোমেনা সেকান্দার বালিকা বিদ্যালয়’র ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ তৈয়বের উপস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল সন্দ্বীপ’র কমান্ডার এবিএম সিদ্দিকুর রহমান, ডেপুটি কমান্ডার মোঃ ফসিউল আলম, আব্দুল খালেক, জামাল উদ্দিন, কর্পোরাল মোঃ ইউছুপ, সার্জেন আব্দুল আওয়াল, ইব্রাহীম হোসেন, মোঃ সিদ্দিক, আব্দুল হান্নান, সামসুল আলম ও আবুল বাশার।
বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে নাবিলা সুলতানা, নাজমুস সাবিয়া ও হোসাইনা আসফাত অমি মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে মুক্তিযোদ্ধাদের প্রশ্ন করেন এবং নাবিলা সুলতানা ও মুক্তিযোদ্ধা ফসিউল আলম সংগীত পরিবেশন করেন।
বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে সুমনকান্তি দাস, সফিকুল ইসলাম, জাহেদুল ইসলাম ভূইয়া, কামরুল হাসান আরিফ ও মাসুম উদ্দিন উপস্থিত ছিলেন।
বাংলাধারা/এফএস/এমআর












