৩১ মার্চ ২০২৬

সন্দ্বীপে পানিতে ডুবে দুই সহোদরের মৃত্যু

সন্দ্বীপ প্রতিনিধি »

সন্দ্বীপে পুকুরের পানিতে ডুবে সামির ও সাব্বির নামে দুই সহোদর নিহত হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) দুপুর দুইটা নাগাদ এই ঘটনা ঘটে।

মৃত দুই শিশু সামির(৯), সাব্বির(৬) সন্দ্বীপ উপজেলার গাছুয়া ইউনিয়নের চৌধুরী বাড়ির হাফেজ শাহাদাৎ শরিফ’র সন্তান।

জানা যায়, দুপুর দুটা-শোয়া দুটার দিকে হাফেজ শাহাদাৎ শরিফ’র দুই ছেলে সামির ও সাব্বিরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সামির-সাব্বিরের স্বজন ও বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজির পর তাদেরকে পুকুরে ভাসতে দেখে। এরপর দুই শিশুকে পুকুর থেকে উদ্ধার করে স্থানীয় গাছুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুই শিশুর মৃত্যুতে পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শরিফুল আলম বাংলাধারা’কে বলেন, পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যুর সংবাদ স্থানীয়দের মাধ্যমে শুনেছি। যেহেতু পরিবারের কোনো অভিযোগ নেই, তাই ময়নাতদন্ত ছাড়াই দুই ভাইয়ের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন