৩১ মার্চ ২০২৬

লামার গজালিয়ায় ইয়াবাসহ দুই যুবক আটক

লামা প্রতিনিধি »

লামার গজালিয়া পুলিশ ফাঁড়ির মাদক বিরোধী অভিযানে ১১পিস ইয়াবা সহ দুইজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (১১ অক্টোবর ২০১৯ইং) ভোর সাড়ে ৫টায় গজালিয়ার ডিসি রোড এলাকা হতে তাদের আটক করা হয়। গজালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বিল্লাল হোসেন সিকদার (পুলিশ পরিদর্শক) এর নেতৃত্বে ও এএসআই শফিক সহ সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযানে অংশ নেয়। আটকরা হল- বান্দরবান জেলার রােয়াংছড়ি উপজেলার সদর ইউনিয়নের মধ্যম পাড়ার বাসিন্দা হ্রাথাইচিং মার্মা (২০) ও গজালিয়া ইউনিয়নের হেডম্যান পাড়ার বাসিন্দা উথােয়াইনু মার্মার ছেলে উসাই ওয়াই মার্মা (১৯)।

সূত্র জানায়, লামা-সুয়ালক সড়কের ডিসি এলাকায় ইয়াবা বিক্রয় হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় গজালিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা।

গজালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাে. বিল্লাল হােসেন সিকদার বলেন, এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। শুক্রবার ভোর ৫টার দিকে গজালিয়ার ডিসি এলাকায় অভিযান চালিয়ে ১১ পিস ইয়াবাসহ দুই জনকে আটক করা হয়।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন