৩১ মার্চ ২০২৬

আ’লীগ বিরোধীরা নানাভাবে পদ-পদবি পেয়েছে : তথ্যমন্ত্রী

কক্সবাজার প্রতিনিধি »

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, এমপি বলেছেন, পরপর তিন বার রাষ্ট্র ক্ষমতায় থাকার কারণে আমাদের দলে অনেক অনুপ্রবেশ ঘটেছে। এখন সবাই আওয়ামী লীগ হতে চায়। সবাই আওয়ামী লীগের নৌকায় উঠতে চায়। যেমন-তেমন লোক নৌকায় তোলার প্রয়োজন নেই। যে সমস্ত অনুপ্রবেশকারী ইতিমধ্যেই ঢুকেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

শনিবার (১২ অক্টোবর) দুপুরে কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফার সভাপতিত্বে কক্সবাজার শহরের হিল ডাউন সার্কিটহাউজের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম, সাইমুম সরওয়ার কমল, এমপি, আশেক উল্লাহ রফিক, এমপি, নারী সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমদ সিআইপি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক মুকুল, সাবেক এমপি আব্দুর রহমান বদি, এথিন রাখাইন প্রমুখ।

মতবিনিময় সভায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা আওয়ামীলীগের মতবিনিময় সভা শেষে ডঃ হাছান মাহমুদ রামু আওয়ামী লীগ আয়োজিত একটি সভায় যোগদান করেন।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন