১৪ মার্চ ২০২৬

কর্ণফুলীতে ডুবেছে খননকাজের জাহাজ

বাংলাধারা প্রতিবেদন »

কর্ণফুলী নদীতে ডলফিন জেটির অদূরে খননকাজে নিয়োজিত বাল্কহেড (বালু রাখার জাহাজ) ডুবে গেছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে  ছয়জন নাবিককে উদ্ধার করা হয়েছে।

বন্দরসুত্রে জানা গেছে,  ফারজানা ফারহান আজমির-৫  নামের বাল্কহেডটির সঙ্গে আরেকটি লাইটার জাহাজের সংঘর্ষ হয়। এসময়  তলা ফেটে জাহাজটি ডুবে যায়। ডুবে যাওয়ার স্থানে নিরাপদ জাহাজ চলাচলের জন্য মার্কিংসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক গণমাধ্যমকে জানান, বর্তমানে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনায় কোন হতাহত হয়নি। বাল্কহেডটির ইমেজ  করা হয়েছে এবং উদ্ধারের কাজ চলছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ