১৪ মার্চ ২০২৬

বহদ্দারহাটে ইয়াবাসহ যুবক আটক

বাংলাধারা প্রতিবেদন »

নগরীর বহদ্দারহাট এলাকা থেকে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে মহানগর গোয়েন্দা বিভাগ।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বহদ্দারহাট চান মিয়া রোডের মুখে অভিযান চালিয়ে মহানগর গোয়েন্দা (দক্ষিন) বিভাগের পরিদর্শক দেবপ্রিয় দাশের নেতৃত্বে একটি দল ২০০ পিস ইয়াবাসহ নিজাম উদ্দিন রাজু (২৮) নামে ওই যুবককে আটক করে।

অভিযানে অংশ নেয়া উপ-পরিদর্শক ফররুখ আহমদ মিনহাজ বাংলাধারাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বহদ্দারহাট এলাকার চান মিয়া রোডে অভিযান চালিয়ে রাজু নামের মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ বিষয়ে পাঁচলাইশ থানায় একটি মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানান এই গোয়েন্দা কর্মকর্তা।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ