৭ মার্চ ২০২৬

ফেনীতে আবারো অর্ধকোটি টাকার ইয়াবাসহ আটক ১

বাংলাধারা প্রতিবেদন »

ফেনীর মহিপাল এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১ হাজার ৭২০ পিস ইয়াবাসহ ১ জনকে আটক করে র‌্যাব-৭।

বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে ফেনীর মহিপাল বাস ষ্ট্যান্ড, স্টার লাইন বাস কাউন্টার এর সামনে একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে অভিযানটি পরিচালনা করা হয়।

আটককৃতের নাম- মোঃ সাদ্দাম হোসেন (২৪)। সে বান্দরবান জেলার নাইকংছড়ি থানার তুম্বুর গ্রামের মোঃ নুরুল ইসলামের ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মহিপাল বাস ষ্ট্যান্ড, স্টার লাইন বাস কাউন্টার এর সামনে একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়। এসময় চেকপোস্টের দিকে আসা একটি পিকআপকে সংকেত দিলে চালক গাড়ি না থামিয়ে চেকপোস্ট ভেঙ্গে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র‌্যাব সদস্যরা গাড়িটির পিছু নিয়ে ধাওয়া করে এবং মোঃ সাদ্দাম হোসেন (২৪) কে ১১ হাজার ৭২০ পিস ইয়াবাসহ আটক করে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের মূল্য ৫৮ লাখ ৬০ হাজার টাকা।

পিকআপ, সাদ্দাম, ইয়াবা ও আন্যান্য আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী সদর থানায় হস্তান্তর করা হয়।

বাংলাধারা/এফএস/টিএম/এসএস

আরও পড়ুন