বাংলাধারা ডেস্ক »
মাগুরায় রাশিদা বেগম নামে এক গৃহবধূ একসঙ্গে তিনটি সন্তানের জন্ম দিয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, জন্ম নেওয়া তিনটি নবজাতক এখন পর্যন্ত সুস্থ রয়েছে।
বর্তমানে রাশিদা বেগম ল্যাব সিটি মেডিকেল সার্ভিসেস প্রাইভেট হাসপাতালের ৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। এ তিনটি সন্তান ছাড়াও রাশিদা বেগমের ১৩ বছর বয়সী একটি ছেলে ও পাঁচ বছর বয়সী একটি মেয়ে রয়েছে।
রাশিদা বেগম মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের হরিনাডাঙ্গা গ্রামের মাহবুব আলমের স্ত্রী। মাহবুর আলম বসুন্ধরা গ্রুপের শিপ-ব্লিডিংয়ে চাকরি করেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার (১০ নভেম্বর) বিকালে রাশিদা বেগম সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনটি ছেলে সন্তানের জন্ম দেন। নবজাতক শিশু তিনটি সুস্থ আছে।
সূত্র : বাংলাদেশ জার্নাল
বাংলাধারা/এফএস/টিএম/এএ














