২১ অক্টোবর ২০২৬

আটকাপড়া পর্যটকদের আনতে সেন্টমার্টিনের উদ্দেশে ৩ জাহাজ

বাংলাধারা প্রতিবেদন »

ঘুর্ণিঝড় বুলবুলের কারণে সেন্টমার্টিন দ্বীপে আটকাপড়া প্রায় এক হাজার দুইশো পর্যটককে ফিরিয়ে আনতে এমবি ফারহান, ফেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন, আটলান্টিক ক্রুজ নামের এ তিনটি জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশে ছেড়ে যায়।

সোমবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফ উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় টেকনাফের দমদমিয়া নৌবন্দর থেকে এ তিনটি জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) টেকনাফের সমন্বয়ক আমজাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বেলা তিনটার দিকে এ তিনটি জাহাজ সেন্টমার্টিন থেকে আটকে পড়া যাত্রীদের নিয়ে রওনা হবে।

বিআইডব্লিউটিএ টেকনাফ সূত্র জানায়, গত বৃহস্পতিবার সকালে টেকনাফের হ্নীলার দমদমিয়া নদীবন্দরের জেটিঘাট থেকে ৪টি জাহাজে করে ১ হাজার ১৯১ জন পর্যটক সেন্ট মার্টিনে যান। এ ছাড়া ট্রলার ও স্পিডবোটে আরও দুই শতাধিক পর্যটক সেখানে যান। পরে বিকেলে প্রায় ৬০০ পর্যটক টেকনাফে ফেরত এলেও ৬০০ পর্যটক সেখানে থেকে যান। এ ছাড়া বুধবার রাত যাপনের জন্য থেকে যাওয়া প্রায় ৪০০ জনসহ সেন্ট মার্টিনে আটকা পড়েছেন প্রায় ১ হাজার ২০০ পর্যটক।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ