২১ অক্টোবর ২০২৬

নগরীতে করদাতা সম্মাননা পাচ্ছেন ৩৮ জন

বাংলাধারা প্রতিবেদন »

নগরীর জি ই সি কনভেনশন সেন্টারে আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে সপ্তাহব্যাপী আয়কর মেলা ২০১৯। মেলা চলবে ২০ নভেম্বর পর্যন্ত। এবারের মেলায় ৩৮ জন সর্বোচ্চ করদাতাকে করদাতার সম্মাননা প্রদান করা হবে। এছাড়া আয়কর মেলায় ৬০ হাজার রির্টান দাখিলের আশাবাদী আয়কর বিভাগ। আগামী বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এ মেলার উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

সোমবার ( ১১ নভেম্বর)  এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান  কর অঞ্চল-২ এর কর কমিশনার ও মেলা কমিটির আহ্বায়ক জি এম আবুল কালাম কায়কোবাদ।

তিনি বলেন, ঢাকা ও চট্টগ্রামসহ ৮ টি বিভাগীয় শহরে ৭দিন,  ৫৬ টি জেলা শহরে ৪ দিন,  ৪৮ টি উপজেলায় ২ দিন ও ৮ টি উপজেলা শহরে ১ দিন ব্যাপী এই মেলা উদযাপন করা হবে। ২০০৮ সাল থেকে আয়কর দিবস  উদযাপন এবং  ২০১০ সাল হতে আয়কর মেলা আয়োজনের ফলে জাতীয় বাজেটে প্রত্যক্ষ করের অবদান ক্রমেই বেড়ে চলছে। বুধবার ( ১৩ নভেম্বর)   তথ্যমন্ত্রী  ড. হাছান মাহমুদ আয়কর বিভাগ কর্তৃক মনোনীত সর্বোচ্চ ও দীর্ঘ মেয়াদি করদাতাদের সম্মাননা প্রদান করবেন বলেও জানান আবুল কালাম কায়কোবাদ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কর অঞ্চল -১  এর কমিশনার মো.ইকবাল হোসেন,  কর অঞ্চল -৩ এর কর কমিশনার মো. মাহবুব রহমান  ও কর অঞ্চল – ৪ এর কমিশনার ব্যারিস্টার মুনতাকিন বিল্লাহ ফারুকী প্রমুখ।

এবারের আয়কর মেলায় করদাতারা ২০১৯-২০২০ কর বর্ষের আরকর রিটার্ন জমা দিতে পারবেন।  কর তথ্য ও সেবা সহজে পেতে চট্টগ্রামের প্রতিটি কর অঞ্চল বা সার্কেলের জন্য ৪৬ টি বুথ থাকবে।  মেলায় ই-টিআইএন রেজিষ্ট্রেশন বুথে থাকবে যেখানে নতুন করদাতারা ই-টিআইএন  রেজিষ্ট্রেশন করতে পরাবে। অনলাইনের মাধ্যমে ও আয়কর প্রদানের  ব্যবস্থা রয়েছে।  মেলায় ই-পেমেন্ট এর মাধ্যমে আয়কর পরিশোধের সুবিধা থাকবে।

আয়কর সূত্রে জানা যায়,  জাতের রাজস্ব বোর্ড ২০১৮-২০১৯ অর্থবছরে আয়কর ও ভ্রমণ কর খাতে ৭২ হাজার ৮৯৯ কোটি ৯০ লাখ টাকা ও আমদানি শুল্ক,  মূল্য সংযোজন কর ( আমদানি ও স্থানীয় পর্যায়ে), সম্পূরক শুল্ক ( আমদানি ও স্থানীয় পর্যায়) ও রপ্তানি শুল্ক ও টার্নওভার ট্যাক্সসহ সর্বমোট  ২ লাখ ২৩ হাজার ৮৯২ কোটি ৪২ লাখ টাকা আহরণ করেছে। 

চলতি  ২০১৯-২০২০ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের  মোট রাজস্ব লক্ষ্যমাত্রা ৩ লাখ ২৫ হাজার ৬০০ কোটি টাকা এবং আয়কর আহরণের লক্ষ্যমাত্রা ১ লাখ ১৫ হাজার ৫৮৮ কোটি ১৬ লাখ টাকা।  এছাড়া চট্টগ্রামে ২০১৮-২০১৯ অর্থ বছরে আয়কর আহরণ হয়েছে ১১ হাজার ১৭৭ কোটি  টাকা।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ