বাংলাধারা প্রতিবেদন »
রাঙ্গুনিয়ায় নৌবাহিনীর বাস খাদে পড়ে ৪ নৌবাহিনীর সদস্য আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা যায়।
সোমবার (১১ নভেম্বর) ভোরে কাপ্তাই সড়কের চন্দ্রঘোনা মহাজন বটতল এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে কাপ্তাই যাওয়ার পথে রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা মহাজন বটতল এলাকায় নৌবাহিনীর একটি বাস বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী বালিবাহী একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এতে নৌবাহিনীর ৪ সদস্য আহত হয়।
বাসটিতে ৪০ জন নৌবাহিনীর সদস্য ছিল। পরে সেনাবাহিনীর বিশেষ দল এসে বাসটিকে উদ্ধার করে বলেও জানা যায় স্থানীয় সূত্রে।
বাংলাধারা/এফএস/টিএম/এএ














