৩১ মার্চ ২০২৬

খোঁজ মিলছেনা আহত শিশুটির মা ও দাদীর

বাংলাধারা ডেস্ক »

ব্রাহ্মণবাড়িয়ায় দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ১৭ জন নিহত হওয়ার তথ্য জানা গেছে।আহত হয়েছে আরও অনেকে। হতাহত সবার  পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনাস্থল থেকে উদ্ধার করা আহত লোকজনদের মধ্যে একটি কন্যা শিশুকেও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।  নিজের নাম বলতে পারছিল না আতঙ্কগ্রস্ত শিশুটি।তবে সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর তার অভিভাবকের সন্ধান পাওয়া গেছে। শিশুটির নাম নাইমা।

শিশুটির চাচা মানিক জানিয়েছেন, তিনি ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন। শিশু নাইমাকে নিয়ে তার মা কাকলী ও দাদী উদয়ন এক্সপ্রেসে করে সিলেট থেকে চাঁদপুরে ফিরছিলেন। পথে দুর্ঘটনার শিকার হয় তাদের ট্রেন।

তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে চাঁদপুর থেকে ব্রাহ্মণবাড়িয়ায় রওয়ানা হয়েছেন মাইমার বাবা মাইনুদ্দিনও । কিন্তু তারা কেউই নাইমার মায়ের মোবাইলে যোগাযোগ করতে পারছেন না। তারা কী অবস্থায় আছেন কিছুই জানতে পারছেন না তারা।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন