বাংলাধারা ডেস্ক »
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক শোকবার্তায় দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের রুহের আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি দুর্ঘটনায় আহতদের আশু আরোগ্য কামনা করেন রাষ্ট্রপতি।দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষকে সার্বিক সহযোগিতা প্রদানে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান তিনি।
অপর এক শোকবার্তায় দুর্ঘটনায় নিহতদের রুহের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । পাশাপাশি দুর্ঘটনায় আহতদের আশু আরোগ্য কামনা করেন তিনি।
এছাড়া, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষকে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।
এদিকে, ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের ঘটনায় শোক জানিয়েছেন জাতয়ি সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী।
মঙ্গলবার(১২ নভেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার মন্দভাগ রেলওয়ে স্টেশনের ক্রসিংয়ে আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ও তুর্না নীশিতা ট্রেনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে চট্টগ্রামের সঙ্গে সিলেট ও ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
বাংলাধারা/এফএস/টিএম












