বাংলাধারা প্রতিবেদন »
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রেন দুর্ঘটনায় ‘তূর্ণা নীশিথা’ ট্রেনের লোকোমোটিভ মাস্টার সিগনাল ভঙ্গ করেছেন জানিয়ে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, নিহতের পরিবারের ক্ষতি টাকা দিয়ে পূরণ করা সম্ভব নয়। তবুও রেলপথ মন্ত্রণালয় থেকে নিহতের প্রত্যেকের পরিবারকে ১ লাখ টাকা এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে।
মঙ্গলবার (১২ নভেম্বর) রেলমন্ত্রী দুর্ঘটনাস্থল পরিদর্শনকালে এ ঘোষণা দেন। এসময় তিনি বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি এবং রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে চারটিসহ মোট পাঁচটি কমিটি গঠন করা হয়েছে।
রেলমন্ত্রী আরও বলেন, তাৎক্ষণিকভাবে তূর্ণা নীশিথার লোকোমোটিভ মাস্টার ও সহকারী মাস্টারকে বরখাস্ত করা হয়েছে। এখানে উদয়নের কোনো ত্রুটি দেখছি না।
কসবায় চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী ‘তূর্ণা নিশীথা’র সঙ্গে সিলেট থেকে চট্টগ্রাম অভিমুখে যাত্রা করা ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেনের সংঘর্ঘে শেষ খবর পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক।
সোমবার (১১ নভেম্বর) দিনগত রাত ৩টার দিকে উপজেলার মন্দবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












