বাংলাধারা প্রতিবেদন »
নগরীর পাহাড়তলী থানাধীন অলংকার মোড় এলাকায় অভিযান চালিয়ে বাস থেকে ৯ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব-৭।
মঙ্গলবার (১২ নভেম্বর) ভোর ৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্যে ৪৮ লক্ষ ৬২ হাজার টাকা।
র্যাব-৭ এর তথ্যের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল অলংকার মোড় এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন করে ঢাকাগামী স্টারলাইন পরিবহনের একটি এসি বাসকে তল্লাশীর জন্য সংকেত দিলে বাসের ড্রাইভার র্যাবের চেকপোস্টের সামনে এসে থেমে যায়। পরবর্তীতে যাত্রী তল্লাশী শুরু করলে বাসের সুপারভাইজার বের হয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা তাকে আটক করে। বাসটি তল্লাশী করে বাসের ভিতরে লুকানো অবস্থায় ৯ হাজার ৭২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুপারভাইজারকে আটক করা হয় ও বাসটি জব্দ করা হয়।
গ্রেফতারকৃতের নাম মোঃ হারুন অর রশিদ (৪৩), তিনি বরিশাল জেলার কালেংগা গ্রামের মৃত মোঃ আনোয়ারের ছেলে।
গ্রেফতারকৃত ব্যক্তি, উদ্ধারকৃত ইয়াবা ও আন্যান্য আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য নগরীর পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাধারা/এফএস/টিএম/এসএস












