৩১ মার্চ ২০২৬

নগরীর বহদ্দারহাটে ইয়াবাসহ আটক ১

বাংলাধারা প্রতিবেদন »

নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকায় অভিযান চালিয়ে ১৯ হাজার ৫৭৫ পিস ইয়াবাসহ ১জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭।

সোমবার (১১ নভেম্বর) আনুমানিক পৌনে ২ টার সময় অভিযানটি পরিচালনা করা হয়।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৭ এর বিজ্ঞপ্তির ভিত্তিতে জানা যায়, র‌্যাবের একটি আভিযানিক দল উক্ত এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন করে একটি মোটর সাইকেলকে দাড়ানোর সংকেত দেয়। চালক মোটর সাইকেল না থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাকে ধাওয়া করে

পরবর্তীতে দেহ তল্লাশী করে তার কাঁধে থাকা কালো ব্যাগের ভিতর থেকে ১৯ হাজার ৫৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ চালক মোহাম্মদ ইউনুসকে (৫২) আটক করা হয়।উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্যে ৯৫ লাখ ৫৭ হাজার টাকা।

গ্রেফতারকৃত ব্যক্তি, উদ্ধারকৃত ইয়াবা ও আন্যান্য আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নগরীর চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাধারা/এফএস/টিএম/এসএস

আরও পড়ুন