৩১ মার্চ ২০২৬

মিরসরাইয়ে ইউপি যুবলীগের সভাপতি ফেন্সিডিলসহ আটক

মিরসরাই প্রতিনিধি »  

চট্টগ্রামের মিরসরাইয়ের করেরহাট ইউনিয়ন যুবলীগের সভাপতি হেদায়েত উল্ল্যাহ (৩৮)কে ফেন্সিডিলসহ আটক করছে পুলিশ। এসময় তার দুইসহযোগীকেও আটক করা হয়েছে বলে জোরারগঞ্জ থানা পুলিশ জানিয়েছে।

আটককৃতরা হলেন, ছাগলনাইয়া উপজেলার দৌলতপুর এলাকার নুর হোসেনের ছেলে নুরুল আলমগীর (৪২), ছাগলনাইয়া উপজেলার জয়পুর এলাকার মৃত সিদ্দীক আহমেদের ছেলে সিরাজুল হায়দার (৩৫)। তাদের কাছ থেকে পুলিশ বেশ কিছু ফেনসিডিল বোতল উদ্ধার করেছে।

ঘটনার সত্যতা স্বীকার করে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ভূঁইয়া বাংলাধারাকে বলেন, মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে করেরহাট বাজারের ট্রাক স্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়। তারা মাদক সেবনকারী। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হবে।

আটককৃত ইউপি যুবলীগের সভাপতি হেদায়েত উল্ল্যাহ করেরহাট ইউনিয়নের পশ্চিম জোয়ার এলাকার মৃত জালাল আহমেদের ছেলে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন