৩১ মার্চ ২০২৬

হাটহাজারীতে পোড়া কালো পামওয়েলে চানাচুর ভাজায় বেকারিকে জরিমানা

বাংলাধারা প্রতিবেদন »  

হাটহাজারী পৌরসভার ৫ নং ওয়ার্ডের ফটিকাস্থ আনু মিয়া সওদাগর বাড়ি রোড এলাকায় নিউ বি বাড়িয়া বেকারিতে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় নোংরা অপরিচ্ছন্ন পরিবেশে বেকারি পন্য উৎপাদন এবং ৭ দিনের পোড়া কালো পামওয়েল দিয়ে চানাচুর ভাজা করায় বেকারি মালিককে জরিমানা করা হয়।

মঙ্গলবার (১২ নভেম্বর) বিকাল ৪ টায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।

রুহুল আমিন বাংলাধারাকে জানা, হাটহাজারী পৌরসভার ৫ নং ওয়ার্ডের ফটিকাস্থ আনু মিয়া সওদাগর বাড়ি রোড এলাকায় নিউ বি বাড়িয়া বেকারিতে অভিযান চালিয়ে নোংরা অপরিচ্ছন্ন পরিবেশে বেকারি পন্য উৎপাদন এবং ৭ দিনে পোড়া কালো পামওয়েল দিয়ে চানাচুর ভাজা অবস্থায় পাওয়া যায়। ৭ দিনের ব্যবহৃত পোড়া পামওয়েল দিয়ে চানাচুর উৎপাদন এবং নোংরা পরিবেশে বেকারি পন্য উৎপাদনের অপরাধে বেকারি মালিক আবু বকর কে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং বেকারি সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেয়া হয়।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন