৩১ মার্চ ২০২৬

বিজিএমইএ’র উদ্যোগে ফায়ার সেইফটি প্রশিক্ষণ শুরু

বাংলাধারা প্রতিবেদন »  

তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে সোস্যাল কমপ্ল্যানস এন্ড ফায়ার সেইফটি’ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার এ কর্মশালার উদ্বোধন করেন বিজিএমইএ’র সহ-সভাপতি এ এম চৌধুরী সেলিম।

বিজিএমইএ- এসইআইপি প্রজেক্টের আওতায় মিড লেভেল ম্যানেজমেন্ট এ প্রথম ব্যাচের কর্মশালা এটি।

বিজিএমইএ’র সহ-সভাপতি এ এম চৌধুরী সেলিম প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, প্রযুক্তির ব্যবহার সম্পর্কে অবগত হতে হবে। চ্যালেঞ্জ মোকাবেলা এবং বিশ্ব বাজারে বাংলাদেশের পোশাক শিল্পকে টেকসই অবস্থানে নিয়ে যাওয়ার লক্ষ্যে দক্ষতার বিকল্প নেই।

প্রজেক্ট ইনচার্জ এনামুল আজিজ চৌধুরী বলেন, বর্তমানে তৈরী পোশাক শিল্প ক্রান্তিকাল অতিক্রম করছে। এ থেকে উত্তরণে আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। তিনি প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান স্ব-স্ব প্রতিষ্ঠানে প্রয়োগ করে সক্ষমতা বৃদ্ধি ও অন্যান্য সহকর্মীদেরকে প্রশিক্ষিত করার আহ্বান জানান। ভবিষ্যতে দক্ষ জনবল সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণের আওতা আরো বৃদ্ধি করা হবে মর্মে তিনি জানান।

অনুষ্ঠানে বিজিএমইএ- এসইআইপি প্রজেক্টের পরিচালক ইনচার্জ এনামুল আজিজ চৌধুরী, পরিচালক খন্দকার বেলায়েত হোসেন এবং এনজিও ও এসইআইপি এ্যাপেয়ার্স বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান ওয়াদুদ মোঃ চৌধুরী সহ চট্টগ্রামস্থ বিভিন্ন পোশাক শিল্প প্রতিষ্ঠানের ৪০ জন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন