২৩ অক্টোবর ২০২৬

পটিয়ায় বসতঘর পুড়ে ছাই

পটিয়া প্রতিনিধি »

পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়ের মনসা ৮ নং ওয়ার্ডে গতরাত মঙ্গলবার রাত সাড়ে বারোটার দিকে আগুনে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

জানা যায়, রাত সাড়ে বারোটার দিকে আগুন দেখে পটিয়া ফায়ার সার্ভিসকে খবর দেয়। সাথে সাথে পটিয়া ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়রা সহ প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুনে নেভাতে সক্ষম হয়।

ক্ষতিগ্রস্ত পরিবার গুলো হল- মোঃ নাসির,মোঃ খোরশেদ আলম খাঁন, মোঃ মহিউদ্দিন, মাসুদ খাঁনের ১টি পাকা ঘর ও ১ টি কাচা ঘর পুড়ে যায়।

পটিয়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার সৌমেন বড়ুয়া জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণ করতে পেরেছি।

তবে আগুনের সুত্রপাত সম্পর্কে তিনি আরো জানান, আমাদেরকে ক্ষতিগ্রস্তরা বলেছেন তাদের বৃদ্ধ বাবার অসাবধানতা বসত সিগারেটের ছুঁড়া আগুন হতে ঘটনার সুত্রপাত হয়েছে। তবে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।

আগুনের খবর পেয়ে আজ বুধবার (১লা জানুয়ারি) সকালে পটিয়া উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান ঘটনাস্থলে পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের কম্বল বিতরন করেন এবং অনুদান প্রদানের আশ্বাস দেন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন