বাংলাধারা ডেস্ক »
নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত করাই বিএনপির উদ্দেশ্য বলে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।ক্ষমতায় যাওয়াই রাজনীতির একমাত্র লক্ষ্য নয়-জানিয়ে তিনি বলেন, আদর্শের ওপর অবিচল থেকে সংগ্রামই হলো রাজনীতি।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাব বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত স্মরণ সভায় এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
সে সময় হাছান মাহমুদ আরও বলেন, বিএনপি সবসময়ই নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করে। এবারও ঢাকা দুই সির্বাচনের আগে সেই বিষয়টি খোলাসা করেছে তারা। জয়ের উদ্দেশ্য নিয়ে তাদের নির্বাচনে অংশ নেয়া উচিৎ। নির্বাচনকে বিতর্কিত না করে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে জনগণের কাছে যেতে বিএনপির প্রতি আহ্বান জানান তিনি।
‘সরকারের পতন হবে’ বিএনপি নেত্রী সেলিমা রহমানের- এমন বক্তব্যের জবাবে তথ্যমন্ত্রী বলেন, তার এই বক্তব্যেই প্রমাণ করে তারা ভেতরে ভেতরে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ষড়যন্ত্র করে কোন লাভ হবেনা। অতীতেও তাদের ষড়যন্ত্র মানুষ দেখেছে এবং ব্যর্থ করে দিয়েছে।
সৈয়দ আশরাফের প্রতি শ্রদ্ধা জানিয়ে হাছান মাহমুদ বলেন, সৈয়দ আশরাফুল ইসলাম আজীবনই নির্মোহ এবং নির্লোভ ব্যক্তি ছিলেন। তিনি রাজনীতিকে একটি ব্রত হিসেবে নিয়ে আজীবন নিষ্ঠা এবং সততার সঙ্গে কাজ করে গেছেন।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমামের সভাপতিত্বে ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানার পরিচালনায় স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আখতার হোসেন ও এডভোকেট বলরাম পোদ্দার, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রফিকুল আলম, কবি নাসির আহম্মেদসহ অনেকে।
বাংলাধারা/এফএস/টিএম












