৩০ মার্চ ২০২৬

হেলিকপ্টার বিধ্বস্ত: তাইওয়ানের সেনা প্রধান নিহত

বাংলাধারা ডেস্ক »

যুক্তরাষ্ট্রের তৈরি 60 UH-60M Black Hawk হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তাইওয়ানের সামরিক বাহিনীর প্রধান শেন ই-মিংসহ আটজন নিহত হয়েছে। বৃহস্পতিবার(২জানুয়ারি) সকাল ৮টার দিকে তাইপে নগরীর কাছে পার্বত্য এলাকায় জরুরি অবতরণের সময়  এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনায় পতিত কপ্টার হতে ৫ জনকে জীবিত উদ্ধার করা হয়।খবর বিবিসির।

তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী এক বিবৃতিতে জানান, সামরিক বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ শেন ই-মিংসহ ১৩ জনকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।সকাল ৭টা ৫৪মিনিটে কপ্টারটি সংশান এয়ার বেস থেকে উড্ডয়ের ২৮মিনিট পর দুর্ঘটনায় পতিত হয় বলে মন্ত্রী জানান।

নতুন বছরের প্রাক্কালে তাইওয়ানের উত্তর-পূর্বাঞ্চলীয় ইলান অঞ্চলের সৈন্যদের নিয়মিত পরিদর্শনের জন্য উড্ডয়নের পর এটি বিধ্বস্ত হয়। দুযোর্গপূর্ণ আবহাওয়ার কারণে কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে সেটি জরুরি অবতরণের চেষ্ঠা করে।

বৃহস্পতিবার বিকেলে তাইওয়ানের বিমানবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল শিয়ুং হু-চি এক সংবাদ সম্মেলনে শেনসহ আরও সাত জনের সাথে নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। শেনকে উদ্ধারকারী দল জীবিত উদ্ধার করার পর হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

তাইওয়ানের প্রেসিডেন্ট সোসাই ইনগ-ওয়েন দুর্ঘটনায় শোক প্রকাশ করে বৃহস্পতিবার নির্বাচনী প্রচারণা স্থগিত করেন। আগামী ১১ জানুয়ারি দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।১৯৪৯ সালে চীনা গৃহযুদ্ধের পর তাইওয়ান স্বাধীন দেশ হিসেবে পরিচালিত হচ্ছে। যদিও চীন তাইওয়ানকে তাদের অঙ্গ হিসেবে দাবি করে আসছে।বিশ্বের অনেক দেশ তাইওয়ানকে স্বীকৃতি দেয় নি।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন