১৪ মার্চ ২০২৬

আনোয়ারায় ইউপি সদস্যের বিরুদ্ধে বনবিভাগের গাছ বিক্রির অভিযোগ

আনোয়ারা প্রতিনিধি »  

আনোয়ারায় সামাজিক বনায়ন কর্মসূচীর ১৫ টি গাছ কেটে বিক্রি করে দেয়ার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। গত বৃহষ্পতিবার সিংহরা ব্রিকফিল্ড সড়কে এ ঘটনা ঘটে।

আজ শুক্রবার সকাল ৭ টায় বনবিভাগের লোকজন কালাবিবির দীঘির মোড়ের পাশে দুটি স’মিলের মধ্যবর্তী স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ৩০ টি গাছের টুকরা উদ্বার করে। পরে বনবিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শণ করে। এ ঘটনায় বনবিভাগ মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

সামাজিক বনায়ন নার্সারি প্রশিক্ষণ কেন্দ্র চট্টগ্রাম দক্ষিণের (এসএফএনটিসি)ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ২০০৩-৪ সালে পূর্ব সিংহরা বিমল সওদাগরের দোকানের নিকট হইতে রামকানাই বালিকা উচ্চ বিদ্যালয় হয়ে ব্রিকফিল্ড সড়কে সামাজিক বনায়নের গাছ লাগায় বনবিভাগ। গত বৃহষ্পতিবার ব্রিকফিল্ড সড়ক থেকে একটি অর্জুন ও ১৪ টি মেহগনিসহ ১৫টি গাছ কেটে বিক্রি করে দেয় চাতরী ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য রঘু নাথ সরকার। গাছগুলো কেটে স’মিলে চিড়ানোর জন্য রেখেছে গোপনে এমন সংবাদ পেয়ে শুক্রবার ভোরে আমরা অভিযান চালাই। এসময় কালাবিবির দীঘির মোড়ের দু’টি স’মিলের মাঝখান থেকে পরিত্যক্ত অবস্থায় আমরা ৩০টি গাছের লট উদ্বার করি। গাছগুলোর আনমানিক মূল্য ৭০ হাজার টাকা হবে।

সামাজিক বনায়ন সমিতির ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান আরো বলেন, গাছগুলো উদ্বারের পর বনবিভাগের উর্ধ্বতন কর্মকর্তাসহ আমরা সরেজমিন ঘটনাস্থল পরিদর্শণ করি। এলাকাবাসীর সাথে আমরা কথা বলেছি। প্রত্যক্ষদর্শীর কাছ থেকেও আমরা ঘটনার সত্যতা জানতে পেরেছি। বনবিভাগ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

এ ব্যাপারে অভিযুক্ত ইউপি সদস্য রঘু নাথ সরকারের মোবাইলে বার বার চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায়নি।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ