বাংলাধারা প্রতিবেদন »
বঙ্গবন্ধু বিপিএলের সিলেট পর্ব শেষ হচ্ছে আজ।
শনিবার (৪ জানুয়ারি) এ ভেন্যুতে দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
দুপুর দেড়টায় দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জা্র্স মুখোমুখি হবে খুলনা টাইগার্সের। সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট থান্ডারের সঙ্গে রাজশাহী রয়্যালসের ম্যাচ।
সিলেট পর্ব শেষে থাকছে তিন দিনের বিরতি। এরপর ৭ জানুয়ারি কুমিল্লা ওয়ারিয়র্স ও সিলেট থান্ডারের মুখোমুখি লড়াই দিয়ে শুরু হবে টুর্নামেন্টের ঢাকা পর্ব।
বাংলাধারা/এফএস/টিএম












