১৪ মার্চ ২০২৬

আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

বাংলাধারা ডেস্ক »  

আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার(৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় তার ভাষণটি একযোগে সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন-রেডিও এবং অনলাইন।

সোমবার (৬ জানুয়ারি) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান সরকারের এক বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উল্লেখ্য ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বিজয় অর্জন করে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট । দলটির নেতৃত্বাধীন মহাজোট ২৮৮ আসন পায়। এরপর ২০১৯ সালের ৭ জানুয়ারি একটানা তৃতীয় মেয়াদে এবং চতুর্থবারের মতো বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পান শেখ হাসিনা।সেইসঙ্গে নবগঠিত সরকারের ৪৭ সদস্যের মন্ত্রিসভা শপথ নেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুননির্বাচিত হওয়ার পর গত বছরের ২৫ জানুয়ারি সবশেষ জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী। সে ভাষণে সব বিভেদ ভুলে দেশকে এগিয়ে নিতে জাতীয় ঐক্যের ওপর জোর দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে  এগিয়ে যেতে হবে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ