আনোয়ারা প্রতিনিধি »
আনোয়ারায় বন্য হাতির আক্রমনে এক বৃদ্ধ নিহত হয়েছে।
আজ মঙ্গলবার সাড়ে পাঁচটায় বটতলী ইউনিয়নের নূর পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধের নাম সোলায়মান সর্দার (৭৫)। সে স্থানীয় এরশাদ আলীর পুত্র।
জানা যায়, আজ মঙ্গলবার ভোররাতে ফজরের নামায পড়তে বাড়ি থেকে বের হলে হঠাৎ হাতির সামসে পড়ে যায়। এসময় হাতির পায়ে পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই প্রান হারায়।
গত বছরের মাঝামাঝি সময় থেকে আনোয়ারায় বাঁশখালী থেকে আসা দুটি বন্য হাতি লোকালয়ে তান্ডব চালাচ্ছে। হাতির তান্ডবে এর আগে বেশ কয়েকজন নিহত হয়েছেন। আজ নিহতের তালিকায় আরো একজন যোগ হল।
তবে বনবিভাগ বা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে স্থায়ী কোনো সমাধান দেখা যাচ্ছেনা। বিষয়টি জনসাধারণের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। সাধারন মানুষ এসব অনাকাঙ্ক্ষিত মৃত্যুর মিছিল বন্ধে বনবিভাগ ও প্রশাসনের স্থায়ী পদেক্ষেপ চান।
বন্য প্রাণী বিভাগের রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলের উদ্দেশ্য রওয়ানা দিয়েছি। এটার স্থায়ী কোনো সমাধান নেই। তবে আমরা ক্ষয়ক্ষতি কমানোর চেষ্টা করতে পারি।
বাংলাধারা/এফএস/টিএম












