১৪ মার্চ ২০২৬

বঙ্গবন্ধু বিপিএলে আজ রয়েছে দুটি ম্যাচ

বাংলাধারা প্রতিবেদন »  

দুই দিন বিরতির পর আজ শুরু আবার শুরু হচ্ছে বঙ্গবন্ধু প্রিমিয়ার লিগ(বিপিএল)র শেষপর্ব।

মঙ্গলবার(৭ জানুয়ারি)দুপুর দেড়টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে  কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে মাঠে নামবে সিলেট থান্ডার।

প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প নেই কুমিল্লার। প্লে অফের শেষ দুই স্লটের জন্য দাবিদার ঢাকা, খুলনা ও কুমিল্লা। তিন দলেরই তিনটি করে ম্যাচ আছে । তবে ঝুঁকিতে রয়েছে কুমিল্লা। শেষ তিন ম্যাচে সৌম্যদের কাছে জয়ের বিকল্প নেই। টুর্নামেন্টের টপ স্কোরার দাউইদ মালান ফেরায় ব্যাটিংয়ে শক্তি বাড়বে। কিন্তু বোলিং নিয়ে  মাথা ঘামাতে না হলেও ব্যাটিংয়ে জোর দিতে হবে কুমিল্লাকে।

পরের ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টায় মুখোমুখী হবে  দুই শীর্ষ দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও রাজশাহী রয়্যালস।মাহমুদউল্লাহর চোটে অস্বস্তি থাকলেও গেইল আসায় চট্টগ্রাম ডেরায় যোগ হচ্ছে বাড়তি শক্তি।দুদলের  আরও দুটি করে ম্যাচ আছে।তবে নিজেদের শেষ তিন ম্যাচ জিতলে শীর্ষস্থান কেড়ে নিতে পারে ঢাকা প্লাটুন। তাই শেষ দুই ম্যাচেও রাজশাহী ও চট্টগ্রামের স্বস্তিতে থাকার সুযোগ নেই ।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ