১৪ মার্চ ২০২৬

তপন চৌধুরীর জন্মদিন আজ

বাংলাধারা বিনোদন »

আজ ৭ জানুয়ারি তপন চৌধুরীর জন্মদিন। সংগীতজীবনে চল্লিশ বছরেরও বেশি সময় পার করেছেন তিনি। নিজস্ব গায়কী ঢংয়ে তপন চৌধুরী একজনই আছেন বাংলাদেশে।

তপন চৌধুরীর গায়কী প্রসঙ্গে ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরী বলেন, ‘তপন খুব বুঝেশুনে গান করে। আমি একটা কথা খুব বিশ্বাস করি আওয়াজ, আন্দাজ এবং রেওয়াজ যার ঠিক থাকবে আজীবন তার গান ভালো হবে এবং শ্রোতারাও তার গান ভালোভাবে নেবেন। তপন নিশ্চয়ই এই তিনটি ঠিকভাবে করে বলেই তার গান এখনো শ্রোতারা আগ্রহ ভরে শুনেন।’

জন্মদিন উপলক্ষে তপন চৌধুরী বলেন, ‘জন্মদিনে আমি সবার কাছে দোয়া চাই। আমি জানি বাংলাদেশের মানুষ আমাকে অনেক ভালোবাসেন, তা নিজের চোখে আমি দেখেছিও। সবার প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা।’ ১৯৭৯ সালে বাংলাদেশে টেলিভিশনে ব্যান্ড দল ‘সোলস’-এর হয়ে তপন চৌধুরীর গাওয়া ‘মন শুধু মন ছুঁয়েছে’ গানটি প্রচার হওয়ার পর শিল্পী হিসেবে রাতারাতি তারকা বনে যান তপন চৌধুরী। নকীব খানের লেখা ও পিলু খানের সুরে গাওয়া এই গান দিয়েই সামনের পথে তিনি এগিয়ে চলেন।

যদি এরপর আর কোনো গানই তপন চৌধুরী না গাইতেন তাহলে এই একটি গান দিয়েই তপন চৌধুরী একজন শিল্পী হিসেবেই আমাদের মাঝে বেঁচে থাকতেন। গানটি ১৯৭৯ সালে ব্যাপক জনপ্রিয়তা পাওয়ার পর ‘সোলস’-এর প্রথম অ্যালবাম ১৯৮১ সালে যখন বাজারে আসে, তখন গানটি অ্যালবামে রাখা হয়।

বাংলাধারা/এফএস/টিএম


আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ