বাংলাধারা প্রতিবেদন »
মুজিববর্ষের ক্ষণগণনা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান সারাদেশে আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিকাল ৫ টায় মুজিববর্ষের ক্ষণ গণনার উদ্বোধন করবেন।
চট্টগ্রাম মহানগরীর চারটি স্থানে ক) সার্কিট হাউসের সামনে রাস্তা সংলগ্ন আউটার স্টেডিয়াম, খ)সিটি কর্পোরেশনের সামনে, আন্দরকিল্লা গ) শাহ আমানত সেতু সংলগ্ন গোলচত্বর ঘ. কোর্টহিল চত্বরে ক্ষণ গণনা যন্ত্র স্থাপন করা হয়েছে। জাতীয় অনুষ্ঠানসূচির সাথে সঙ্গতি রেখে বিকাল ৩টায় ক্ষণগণনা যন্ত্রের স্থানে এবং চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে বিবিধ কর্মসূচির আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয়ভাবে নির্ধারিত অনুষ্ঠান প্রদর্শন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনসহ উৎসবমুখর পরিবেশ তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বাংলাধারা/এফএস/টিএম












