১৪ মার্চ ২০২৬

মাটিরাঙ্গা ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি »

“ভিটামিন এ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে  খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় দিন ব্যাপি জাতীয় ভিটামিন” এ”  প্লাস ক্যাম্পেইন উপজেলা অবহিত করণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

 মঙ্গলবার  (৭ জানুয়ারি) দুপুরের দিকে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় ভিটামিন   ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো:খায়রুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো:রফিকুল ইসলাম।

মো:জহিরুল ইসলাম মোহন এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা স্বাস্হ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: মো:ওমর ফারুক, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান পার্বত্য চট্রগ্রাম উন্নয়নবোর্ডের টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক টিটোন চাকমা,  মাটিরাঙ্গা থানার উপ-পরির্দশক (এস আই) জীবন বিশ্বাস, গুইমারা  উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুল কাদের মুজাহিদ,মাটিরাঙ্গা  উপজেলা নিরাপদ খাদ্য পরির্দশক মো:মিজানুর রহমান, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মুজিবুর রহমান ভূইঁয়া, মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা হাজী মো:হারুন উর রশীদ, প্রমুখ।

 অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা স্বাস্হ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা:মিল্টন এিপুরা, মেডিকেল অফিসার ডা:মো:জাহাঙ্গীর আলম মেডিকেল অফিসার ,ডা:মোহাম্মদ সাইফুল ইসলাম,মেডিকেল অফিসার ডা:সংগীতা ধর। 

স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুুষ্টিসেবা স্বাস্থ্য অধিদপ্তরের বাস্তবায়নে আগামী ১১ জানুয়ারি উপজেলার মোট ১৯৪টি কেন্দ্রে সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত ২২,৬৬৩ টি ভিটামিন ‘এ’ ৬-১১ মাস বয়সের  শিশুদের ১টি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সের শিশুদের ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ