১৪ মার্চ ২০২৬

বাংলাদেশে তৈরি জাহাজ রপ্তানি হচ্ছে ভারতে

বাংলাধারা প্রতিবেদন »

বাংলাদেশে তৈরি দুটি বড় কার্গো জাহাজ রাপ্তানি হচ্ছ প্রতিবেশী ও বন্ধুপ্রতিম দেশ ভারতে। এ উপলক্ষে আজ শুক্রবার কর্ণফুলী নদীতে ওয়েস্টার্ন ক্রুজ জাহাজে বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বিশেষ অতিথি ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাশ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের চেয়ারম্যান সাইফুল ইসলাম, রিয়ার অ্যাডমিরাল আবু আশরাফ, ব্যাংক এশিয়ার ডিএমডি এসএম ইকবাল, ওয়েস্টার্ন মেরিনের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন সোহেল হাসান প্রমুখ।

জানা যায়, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডে নির্মিত ৮ হাজার ডিডব্লিউটি ধারণক্ষমতার ‘জেএসডব্লিউ সিংহগড়’ ও ‘জেএসডব্লিউ লোহগড়’ নামের প্রতিটি জাহাজ ১৩৩০ কিলোওয়াট ও ৯০০ আরপিএমের দু’টি ইয়ানমার মেরিন ইঞ্জিন দিয়ে চালিত, যা ১০০ শতাংশ লোডেড অবস্থায় সর্বোচ্চ ১০ নটিক্যাল মাইল গতিতে চলতে সক্ষম।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ