১৪ মার্চ ২০২৬

নগরীতে মুজিববর্ষের ক্ষণগণনা অনুষ্ঠানে মানুষের ঢল

বাংলাধারা প্রতিবেদন »

জাতির জনক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন ও বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে নগরীতে আয়োজিত মুজিব বর্ষ ক্ষণগণনা অনুষ্ঠানে মানুষের ঢল নেমেছে।

শুক্রবার (১০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্দর নগরীতে স্থাপিত ৪টি ‘কাউন্ট ডাউন ক্লক’ উদ্বোধনের কথা থাকলেও দুপুর ২টা থেকে জিমনেশিয়াম মাঠে আসতে শুরু করেন সর্বস্তরের মানুষ।

বিকেল ৩টার আগেই জিমনেশিয়াম মাঠ মুক্তিযোদ্ধা, রাজনীতিক, সরকারি কর্মকর্তা, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ মানুষের পদচারণায় মুখর হয়ে উঠে। এমনকি জায়গা না পেয়ে মানুষ মাঠের বাইরে সড়কে অবস্থান নেন অনেকে।

ক্ষণগণনা অনুষ্ঠানকে ঘিরে টাইগারপাস মোড় থেকে কাজীর দেউড়ি ও লাভলেন মোড় পর্যন্ত পুরো এলাকাকে বঙ্গবন্ধুর আন্দোলন-সংগ্রামের ঐতিহাসিক ছবি, রঙিন ব্যানার ও ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ