পটিয়া প্রতিনিধি »
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পটিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা শুক্রবার বিকালে পটিয়া হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। এসময় বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপনে ক্ষণগণনার উদ্বোধনও করা হয়।
আজ শুক্রবার (১০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষণগণনার উদ্বোধন করার পর পর পটিয়ায় ক্ষণগণনার উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও পটিয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান। এতে প্রধান অতিথি ছিলেন হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি।
বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ, পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, ভাইস চেয়ারম্যান ডা: তিমির বরণ চৌধুরী, জেলা শ্রমিকলীগের সভাপতি নুরুল হাকিম, হুইপের সহকারী একান্ত সচিব হাবিবুল হক চৌধুরী, সহকারী কমিশনার (ভুমি) সাব্বির রহমান সানি, পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাইনুদ্দিন মজুমদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু আহমদ, পটিয়া পৌরসভা আ’লীগের সভাপতি আলমগীর আলম, উপজেলা আ’লীগ নেতা আবদুল খালেক, আবু ছালেহ চৌধুরী, এম.এজাজ চৌধুরী, পৌরসভা আ’লীগের সাধারণ সম্পাদক এম এন এ নাছির, পটিয়া পৌরসভা যুবলীগের সভাপতি নুর আলম ছিদ্দিকী, উপজেলা যুবলীগের আহবায়ক হাসান উল্লাহ চৌধুরী, যুগ্ন আহবায়ক ইমরান উদ্দিন বশির, মাষ্ঠার রিটন নাথ প্রমুখ।
পরে টিভি ও বেতার শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পটিয়ার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহনে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষনের উপর প্রতিযোগিতার পুরস্কার বিতরন করা হয়।
বাংলাধারা/এফএস/টিএম












