১৪ মার্চ ২০২৬

ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

বাংলাধারা ডেস্ক »

নতুন করে ইরানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। নতুন নিষেধাজ্ঞার কবলে পড়বে ইরানের বিভিন্ন শিল্প। মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পর নতুন এ নিষেধাজ্ঞা এলো।

শুক্রবার (১০ জানুয়ারি) নিষেধাজ্ঞা আরোপের নির্বাহী আদেশের অনুলিপি হোয়াইট হাউজ প্রকাশ করেছে।

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্টিভ মিউচিন বলেছেন, ইরানের নির্মাণ শিল্পসহ, শিল্প উৎপাদন, বস্ত্র, খনি, ইস্পাত ও লোহা শিল্প নিষেধাজ্ঞার আওতায় পড়বে। বিশ্বে ইরানের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করাই এ নিষেধাজ্ঞার লক্ষ্য।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা বলয় এ শাস্তিমূলক নিষেধাজ্ঞার টার্গেট।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ