১৪ মার্চ ২০২৬

বিশ্ব ইজতেমায় আরও দু’জনের মৃত্যু

বাংলাধারা ডেস্ক »

টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় আরও দুই মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) দিনগত রাতে এ দু’জন মারা যান। এ নিয়ে ছয়জন মুসল্লি মারা গেছেন।

মৃত দু’জন হলেন- তমিজ উদ্দিন (৬৫) ও আব্দুর রাজ্জাক (৭০)। ধারণা করা হচ্ছে, বার্ধক্যজনিত কারণে তাদের মৃত্যু হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে ইয়াকুব আলী (৮৫), রাতে খোকা মিয়া (৬০), মোহাম্মদ আলী (৭০) ও শুক্রবার সকালে শহিদুল ইসলাম (৫০) মারা যান। তারা সবাই বার্ধক্যজনিত কারণে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার বাদ মাগরিব আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।রোববার (১২ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ