খাগড়াছড়ি প্রতিনিধি »
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন শীর্ষক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১জানুয়ারি) সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণিল সাজে একটি র্যালী বের হয়। র্যালীটি মাটিরাঙ্গা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন নিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন প্রধান আলোচক মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশের সভাপতিত্বে মাটিরাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভায় মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো:রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে মাটিরাঙ্গা থানা সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মো:খোরশেদ আলমমাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো:আনিছুজ্জামান ডালিম উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা বেগম,মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো:সামসুদ্দীন ভূইঁয়া,মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম হুমায়ন মোর্শেদ খান, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
চেয়ারম্যানদের মধ্যে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরন জয় এিপুরা।
অন্যান্যের মাঝে মাটিরাঙ্গা উপজেলা পৌর আওয়ামীলীগের সভাপতি মো:হারুন উর রশীদ ফরাজী,মাটিরাঙ্গা পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো:আলা উদ্দিন লিটন, মাটিরাঙ্গা পৌর মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি মো:আবুল হাশেম,মাটিরাঙ্গা পৌর সভার সদর ওয়ার্ডের কাউন্সিলর মো:শহিদুল ইসলাম ভূইঁয়া সোহাগ উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধুর জীবনভিত্তিক স্থিরচিত্র প্রদর্শনী, “বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন” শিশু কিশোরদের অংশগ্রহণে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিকালে মাটিরাঙ্গা উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের বিভাগীয় কর্মকর্তা রাজনৈতিক নেতৃবৃন্দ ,জনপ্রতিনিধি, শিক্ষক ছাএ/ছাএী সাংবাদিক,সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাধারা/এফএস/টিএম












