১৪ মার্চ ২০২৬

কুড়িগ্রামে ‘দুলাভাই’ মেলা

বাংলাধারা ডেস্ক »

এবছরও কুড়িগ্রামের খলিলগঞ্জে আয়োজন করা হয়েছে ‘দুলাভাই’ মেলা। আগামী ১৯ থেকে ২৫ জানুয়ারি এ মেলা চলবে বলে জানিয়েছেন আয়োজকরা।

মেলা উপলক্ষে শনিবার (১১ জানুয়ারি) সকালে খলিলগঞ্জ বাজার সমিতি কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় লিখিত কর্মপরিকল্পনা উপস্থাপন করেন বাজার সমিতির সভাপতি জিয়াউল হুদ সিমেল। এ সময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, সাধারণ সম্পাদক খ.ম আতাউর রহমান বিপ্লব, সহসভাপতি রেজাউল করিম রেজা, শফিকুল ইসলাম বেবু, এবি সিদ্দিক, আব্দুল খালেক ফারুক, হুমায়ুন কবির সূর্য্য, মাহফুজার রহমান টিউটর, রেজাউল করিম রেজা, ফজলে ইলাহী স্বপন, মিজানুর রহমান মিন্টু, মাহীন আহমেদ, খলিলগঞ্জ বাজার সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান সাজু প্রমুখ।

পাঁচ দিনব্যাপী মেলার মধ্যে থাকছে দেশি কুটির শিল্পের পণ্য প্রদর্শনী, মাছের মেলা, কবুতর ও পোষা প্রাণির প্রদর্শন ও বিক্রয়, গরীব পাত্র-পাত্রীর বিনাখরচে যৌতুকবিহীন বিয়ে, বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, বৃক্ষ মেলা, প্রবীণদের ক্লাব প্রতিষ্ঠা, মাদকবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান, হারিয়ে যাওয়া পুতুলনাচ ও লাঠিখেলা।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ