বাংলাধারা প্রতিবেদন »
বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশে পরিণত হচ্ছে। অ্যাকাডেমিক পড়াশোনার পাশাপাশি নিজেকে একজন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে। তাতে করে জীবনের সফলতা আসবে।
শনিবার (১১ জানুয়ারি) পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্প্রিং -২০২০ ট্রাইমেস্টারে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে নবীন বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. নুরুল আনোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্য এ কে এনামুল হক শামীম বলেন, ‘পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন বিশ্বমানে পৌঁছায়, সেইভাবেই গড়ে উঠেছে এই বিশ্ববিদ্যালয়।’
অনুষ্ঠানে ১০৩ জন শিক্ষার্থীকে বেগম আশরাফুন্নেছা ফাউন্ডেশন থেকে বৃত্তি প্রধান করা হয়।
বাংলাধারা/এফএস/টিএম












