বাংলাধারা ডেস্ক »
রাজবাড়ী সদর উপজেলায় মাহিন্দ্র(থ্রি হুইলার) ও বাসের মুখোমুখী সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন।
রোববার (১২ জানুয়ারি) বিকেলে উপজেলার খানখানাপুর ব্রিজ এলাকায় দৌলতদিয়া-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ২ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, মোস্তফা ও রিফাত।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ মোড় আহ্লাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ। তিনি জানান, বেনাপোল থেকে ঢাকা অভিমুখী গ্রীনলাইন পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব- ১৪-৯৬৮৩) একটি ট্রাককে ওভারটেক করতে গেলে দৌলতদিয়া থেকে ছেড়ে যাওয়া মাহিন্দ্রর সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও দুজন নারী রয়েছেন। তাদের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানান ওসি মাসুদ পারভেজ।
বাংলাধারা/এফএস/টিএম












