বাংলাধারা ডেস্ক »
সরস্বতী পূজার কারণে ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন একদিন পিছিয়েছে। আগামী ৩১ জানুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
রোববার (১২ জানুয়ারি) দুপুর সাড়ে তিনটায় ভোটের তারিখ পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত নিতে কমিশনারদের নিয়ে বৈঠকে বসে কমিশন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন চার নির্বাচন কমিশনার।
বৈঠকে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণের তারিখ পেছানোর সিদ্ধান্ত হয়।
বাংলাধারা/এফএস/টিএম












