১৪ মার্চ ২০২৬

আলোচিত পর্দা কেলেংকারি: ৩ চিকিৎসক কারাগারে

বাংলাধারা ডেস্ক »

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আলোচিত পর্দা কেলেংকারির সঙ্গে জড়িত তিন চিকিৎসকের জামিন বাতিল করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।দুর্নীতি দমন কমিশন (দুদক)’র দায়ের করা মামলায় রোববার (১২ জানুয়ারি) ফরিদপুরের জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক নুরুননাহারের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তারা। শুনানি শেষে এ আদেশ দেন বিচারক।

জামিন না মঞ্জুর হওয়া তিন চিকিৎসক হলেন- ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডা. গণপতি বিশ্বাস শুভ, হাসপাতালের সাবেক কনসালটেন্ট ডা. মিনাক্ষী চাকমা, হাসপাতালের সাবেক প্যাথলজিস্ট ডা. এ এইচ এম নুরুল ইসলাম।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পর্দা ও যন্ত্রপাতি ক্রয়ে ১০ কোটি টাকার  দুর্নীতি হয়। এ ঘটনায় ২০১৯ সালের ২৭ নভেম্বর ফরিদপুর জেলা ও দায়রা জজ আদালতে একটি মামলা করে দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী।মামলায় আসামি করা হয় ঠিকাদার মেসার্স অনিক ট্রেডার্স এর স্বত্ত্বাধিকারী আবদুল্লাহ আল মামুন, মেসার্স আহমেদ এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মুন্সী ফররুখ আহমেদ, জাতীয় বক্ষব্যাধী হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মুন্সী সাজ্জাদ হোসেন, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডা. গণপতি বিশ্বাস শুভ, হাসপাতালের কনসালটেন্ট ডা. মিনাক্ষী চাকমা এবং সাবেক প্যাথলজিস্ট ডা. এ এইচ এম নুরুল ইসলামকে।

মামলাটি দায়ের করেন দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী। এ মামলায় ৬ আসামির মধ্যে তিনজন আদালতে হাজির হলে জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়া হয়। বাকি আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন বলে জানা গেছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ