১৪ মার্চ ২০২৬

আনোয়ারায় ৩ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ

আনোয়ারা প্রতিনিধি »

আনোয়ারায় তিন হাজার মিটার অবৈধ জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস।

রবিবার সকালে শঙ্খনদে অভিযান চালিয়ে দুই হাজার মিটারের ২টি বিহিন্দি ও এক হাজার মিটারের ২াট কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ফেলা হয়।

জানা যায়, গতকাল রবিবার সকালে বিশেষ কম্বিং অপারেশনের এ অভিযান চালায় উপজেলা মৎস্য বিভাগ। পরে জব্দকৃত জালগুলো শঙ্খপাড়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক বলেন, এটা আমাদের ধারাবাহিক অভিযানের অংশ। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ