৩০ মার্চ ২০২৬

শাহ আমানতে ৩০০ কার্টন সিগারেট জব্দ

বাংলাধারা প্রতিবেদন »  

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত এক যাত্রীর কাছ থেকে ৩০০ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে। জব্দ করা সিগারেটের বাজারমূল্য আনুমানিক ৬ লাখ টাকা।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে  সিগারেটের চালানটি আটক করে এনএসআই টিম।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, দুবাই থেকে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটটি সকালে শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে  অবতরণ করে। এ সময় যাত্রী মোহাম্মদ ইব্রাহিমের ব্যাগেজ থেকে ৩০০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়।

ইব্রাহিমের গ্রামের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়।

জব্দ করা সিগারেট বিমানবন্দর কাস্টমসকে হস্তান্তর করা হয়েছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন