বাংলাধারা ডেস্ক »
ইরাকের কিরকুক প্রদেশের একটি সেনা ঘাঁটিতে রকেট হামলা চালানো হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত আটটা ৪৫ মিনিটের দিকে হামলার ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে এতে হতাহতের সংখ্যা জানা যায়নি।
ইরাকি ও মার্কিন নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এই খবর জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।
কাসেম সোলাইমানির মৃত্যুতে ইরানে ৪০ দিনের শোক শেষ হওয়ার পর বৃহস্পতিবার কে১ ঘাঁটিতে আবারও রকেট হামলার ঘটনা ঘটলো। হামলার পরপরই ওই এলাকায় খুব নিচ দিয়ে মার্কিন সামরিক বিমান উড়তে দেখা গেছে।
ওই ঘটনার পর নতুন করে উত্তেজনা তৈরি থেকে বিরত রয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। তবে মার্কিন সেনা উপস্থিতি নিয়ে ইরাকি রাজনীতিতে মেরুকরণ ঘটে চলেছে। বৃহস্পতিবারের হামলা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন ইরাকের শিয়া আইনপ্রণেতারা।
গত ৩ জানুয়ারি এসব আইনপ্রণেতারা ইরাকে থাকা পাঁচ হাজার মার্কিন সেনা বহিষ্কারের পক্ষে ভোট দিয়েছেন।
বাংলাধারা/এফএস/টিএম












