৩ এপ্রিল ২০২৬

আজ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা

বাংলাধারা ডেস্ক »  

আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা শনিবার (১৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। সভায় ৫টি সংসদীয় আসনের উপ-নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র-কাউন্সিলর পদে চূড়ান্ত প্রার্থী চূড়ান্ত করা হবে।

সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও সংসদীয় বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংসদীয় আসনগুলো হলো- বাগেরহাট-৪, যশোর-৬, গাইবান্ধা-৩, ঢাকা-১০ ও বগুড়া-১।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন