৩ এপ্রিল ২০২৬

জুনের মধ্যেই সারাদেশে শতভাগ বিদ্যুৎ : নসরুল হামিদ

বাংলাধারা ডেস্ক »

এবছরের জুনের মধ্যেই দেশে শতভাগ বিদ্যুতায়ন নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর খিলক্ষেতে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের জেনারেল ম্যানেজার সম্মেলনের প্রথম দিনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।

বিদ্যুৎ বোর্ডের কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়ে নসরুল হামিদ বলেন, শতভাগ বিদ্যুতায়নের সবচেয়ে বড় সফলতা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের। আমি এ চ্যালেঞ্জ মোকাবিলায় পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে ধন্যবাদ জানাই। আমাদের চ্যালেঞ্জ কিন্তু এখনো রয়ে গেছে, জুনের মধ্যে শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন করতে হবে এবং অফগ্রিড এলাকায় অন্তত ডিসেম্বরের মধ্যে শতভাগ বিদ্যুতের আওতায় আনতে হবে।

তিনি বলেন, মুজিববর্ষে বাংলাদেশের জনগণের এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে এটাই হবে সবচেয়ে বড় উপহার।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন