৩ এপ্রিল ২০২৬

শাহজালাল বিমানবন্দরে বসানো হলো ফ্রি টেলিফোন বুথ

বাংলাধারা ডেস্ক »

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিনা মূল্যে ব্যবহারযোগ্য টেলিফোন সুবিধা চালু করেছে বিটিসিএল। বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের উদ্যোগে এ বুথ চালু করা হয়েছে।

এতে করে বিমানবন্দর নেমে কোনরকম অর্ধ পরিশোধ না করেই প্রয়োজনীয় ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে পারবেন প্রবাসী, পর্যটকরা।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে আরও যাত্রীবান্ধব করতে গত ৩রা ফেব্রুয়ারি থেকে ফ্রি টেলিফোন বুথ বসিয়েছে বিটিসিএল। ওইদিন থেকে প্রবাসীরা দেশে ফিরে এখান থেকে কল করে কথা বলতে পারছেন।

বিমানবন্দরের ইমিগ্রেশন পার হওয়ার পরই রয়েছে এ টেলিফোন বুথটি। বিমানবন্দরের ভেতরে বিভিন্ন মোবাইল অপারেটর কোম্পানির বিক্রয় কেন্দ্র থেকে পাসপোর্ট ইস্যু করে সিম কিনে এখান থেকে কথা বলতে পারবেন যে কেউ।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন